BARABANI-SALANPUR-CHITTARANJAN

সামাজিক সংগঠন ইওর অর্গানাইজেশনের উদ্যোগ, বারাবনির স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ সামাজিক সংগঠন ” ইওর অর্গানাইজেশন” র উদ্যোগে ও দুর্গাপুরের বিবেকানন্দ হাসপাতালের সহযোগিতায় মঙ্গলবার আসানসোলের বারাবনির লালগঞ্জের পর্বতপুর গ্রামে পর্বতপুর প্রাইমারী স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রায় ১০০ জন গ্রামবাসীর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ব্লাড প্রেসার, ইসিজি, ব্লাড সুগার এবং হার্টের পরীক্ষা ও পরামর্শ দেওয়া হল। সকালে এই শিবিরের উদ্বোধন করেন আসানসোল পুরনিগমের মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়।

ইওর অর্গানাইজেশনের অন্যতম সদস্য তথা ঐ প্রাইমারী স্কুলের সুনন্দা পাল দত্ত এই শিবিরের আয়োজনে সবরকমের ব্যবস্থা করেছিলেন । ঐ হাসপাতালের তরফে ডাঃ মদন মন্ডল, রিয়া মন্ডল এবং স্বাস্থ্য কর্মী অনুশ্রী দাস, পূজাদেবী ও ম্যানেজার রণজিৎ কোনার সকাল থেকে শিবির সামলান। গ্রামবাসীদের নাম স্বাস্থ্য পরীক্ষার জন্য তালিকাভুক্ত করা থেকে টিফিন, চা ও অবশ্যই, ভাত, আলুপোস্ত ও ডিম সহযোগে পড়ুয়াদের সঙ্গে লাঞ্চ বা দুপুরের খাবারের ব্যবস্থার দায়িত্বে ছিলেন সুনন্দাদেবী এবং তার অন্যান্য সহকর্মী উজ্জ্বল পাল, শীলু গড়াই, দেবকুমার বন্দোপাধ্যায়রা।

মেয়র বিধান উপাধ্যায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজনের জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানান। এইরকম একটি প্রান্তিক অঞ্চলে এই ধরনের শিবির অত্যন্ত প্রয়োজন তা তিনি জানান। ইওর অর্গানিজেশনের পক্ষ থেকে সমাজকর্মী ও শিক্ষক বিশ্বনাথ মিত্র তাকে প্রতিশ্রুতি দেন প্রতিবছর এইরকম স্বাস্থ্য শিবির করা হবে বিবেকানন্দ হাসপাতালের সহযোগিতায়।এই শিবিরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান তনুশ্রী মুখোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন ইওর অর্গানাইজেশনের চিফ পেট্রোন ডাঃ মহাদেব মাজি, আজকের যোধন ও দেশপ্রেমী পত্রিকার সম্পাদক ও সাহিত্য যোদ্ধার প্রতিনিধি সহ অনান্যরা।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *