আসানসোল জেলা ও ইএসআই হাসপাতালের নিরাপত্তা ও সুরক্ষা, একাধিক বিষয়ে আলোচনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল জেলা হাসপাতাল ও আসানসোল ইএসআই হাসপাতালের নিরাপত্তা ও সুরক্ষা ( সেফটি এন্ড সিকিউরিটি) নিয়ে শনিবার আসানসোলে মহকুমাশাসকের (সদর) অফিসের কনফারেন্স হলে একটি বৈঠক হয়। সেই বৈঠকে আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য ছাড়াও দুটি হাসপাতালের সুপার, ডেপুটি সুপার, আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (সেন্ট্রাল ১) , আসানসোল দক্ষিণ ও উত্তর থানার আইসি এবং ওসি উপস্থিত ছিলেন।














এই বৈঠক যে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তার মধ্যে ছিলো, ১. দুই হাসপাতালের সব নিরাপত্তা কর্মীদের পুলিশ যাচাইকরণ বা ভ্যারিফিকেশন বাধ্যতামুলক, ২. পুলিশ যাচাইকরণের পর তাদেরকে পুলিশ প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে, ৩. দুই হাসপাতাল চত্বর বা ক্যাম্পাস এলাকায় বিশেষ করে রাতের বেলায় পুলিশ টহল বাধ্যতামুলক, ৪. বাড়তি কিছু কর্মী নিয়োগ করে সব সময়ের জন্য সিসিটিভি ও মনিটরিং নজরদারি করতে হবে,, ৫. দুই হাসপাতালের নির্দিষ্ট স্থানে আলো এবং আরো সিসিটিভি কভারেজ করতে হবে এবং ৬. হাসপাতালের গেট এলাকায় তদারকি বা নজরদারি করতে হবে। যাতে কোন অপ্রয়োজনীয় গাড়ি দীর্ঘ সময় ধরে সেখানে দাঁড়িয়ে না থাকে।
বৈঠক নিয়ে পরে মহকুমাশাসক (সদর) বলেন, রাজ্য সরকারের নির্দেশ মতো এদিন দুই হাসপাতাল ও পুলিশ আধিকারিকদের নিয়ে আলোচনা করা হয়েছে। গোটা বিষয় নিয়ে জেলাশাসক ইতিমধ্যেই মিটিং করছেন। রোগী কল্যান সমিতির বৈঠকেও মন্ত্রীর উপস্থিতিতে আলোচনা করা হয়েছে। কিছু কিছু নির্দেশ কার্যকর করা হয়েছে। বাকি যা আছে, তা দুই হাসপাতাল কর্তৃপক্ষ থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে সমন্বয় করে দেখে নেবেন। আমরা পরে আবারও পর্যালোচনা করে দেখবো।


