ASANSOL

আসানসোলে জাতীয় সড়কে চারচাকাতে ট্রাকের ধাক্কা, আহত ৩

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* একটি সুইফট ডিজায়ার চারচাকা গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটলো। সুইফট ডিজায়ারে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। চালকের মাথায় আঘাত লাগে। আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ আসানসোল দক্ষিণ থানার ১৯ নং জাতীয় সড়কে ঘাগরবুড়ি মন্দিরের কাছে এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে মা ঘাগর বুড়ি মন্দিরের কাছে একটি সুইফট ডিজায়ার চারচাকা গাড়ি গাড়ির শোরুম থেকে বেরোচ্ছিলো। সেই সময় আসানসোলের জুবিলি মোড় থেকে কলকাতার দিকে যাওয়া একটি দ্রুতগতির ট্রাক সুইফট ডিজায়ার গাড়িটিকে সজোরে ধাক্কা মারে । সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ট্রাকটি সুইফট ডিজায়ার গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শোরুমের কর্মী ও আশপাশের এলাকার বাসিন্দারা দৌড়ে আসেন। ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার পরেই ট্রাক চালক পালিয়ে যায়। পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়। চালক সহ গাড়ির আরোহী তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে পুলিশ জানায়।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!