আসানসোলে তিনদিনের ডিস্ট্রিক্ট রোটারি ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডস “পিনাকল” র উদ্বোধন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৪০-এর অধীনে রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের উদ্যো জেলা রোটারি ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডস (আরওয়াইএলএ) ক্যাম্প “পিনাকল” শুক্রবার আনুষ্ঠানিকভাবে আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে উদ্বোধন হয়।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিজি সুখমিন্দর সিং (আরআইডি ৩২৪০)।















তিনি আনুষ্ঠানিকভাবে এদিন এই ক্যাম্পের উদ্বোধন করেন। পতাকা উত্তোলন, পতাকাকে স্যালুট, প্রদীপ প্রজ্বলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এদিন ক্যাম্প শুরু হয়।রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের সভাপতি রোটারিয়ান শচীন্দ্র নাথ রায় স্বাগত ভাষণ দেন। তিনি যুব নেতৃত্ব ও চরিত্র গঠনে রোটারির প্রতিশ্রুতির ওপর আলোকপাত করেন। সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধান অতিথি আইপিডিজি সুখমিন্দর সিং তরুণ অংশগ্রহণকারীদের সততা, শৃঙ্খলা এবং সামাজিক দায়িত্ববোধের সাথে নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করেন।
উদ্বোধনী অধিবেশনে পিডিআরআর অজিত ভগত, এজি জোন-১ রোটারিয়ান চন্দন মুখোপাধ্যায় এবং ডিস্ট্রিক্ট আরওয়াইএলএ চেয়ার রোট্যারিয়ান মনদীপ সিং লাল্লি বক্তব্য রাখেন। তারা ভবিষ্যৎ লিডার গঠনে আরওয়াইএলএর গুরুত্বের উপরে জোর দেন।অনুষ্ঠানের সঞ্চালনা করেন রোটারিয়ান গৌতম চৌধুরী। প্রধান অতিথি তথা ক্লাব আরওয়াইএলএ চেয়ার রোট্যারিয়ান অঙ্কন দাস আনুষ্ঠানিকভাবে এদিনের ক্যাম্পের উদ্বোধনের ঘোষণার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। এরপর ক্যাম্প শুরু হয়।
তিন দিনের আবাসিক এই আরওয়াইএলএ ক্যাম্পের লক্ষ্য হলো পরিকাঠামোগত অধিবেশন এবং অভিজ্ঞতামূলক শিক্ষার মাধ্যমে তরুণদের মধ্যে নেতৃত্বের দক্ষতা, দলবদ্ধ কাজ, আত্মবিশ্বাস এবং নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো।অংশগ্রহণকারীরা খেলাধুলা, বিনোদনমূলক গেমস, শিল্প ও কারুশিল্প, বর্জ্য থেকে সেরা জিনিস তৈরির প্রতিযোগিতা, ট্রেজার হান্ট, ট্যালেন্ট হান্ট, ক্যাম্পফায়ার কার্যক্রম এবং গ্রুপ পারফরম্যান্সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। যা তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং দলবদ্ধ কাজকে উন্নত করবে।

