DURGAPUR

দুর্গাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু চালক সহ দুজনের, আহত এক

ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা চারচাকা গাড়ি

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে একটি ট্রাকের পেছনে। ১৯ নম্বর জাতীয় সড়কে বাঁশকোপা টোল প্লাজায় ঘটে এই দুর্ঘটনা। ট্রাকের পেছনে ধাক্কা মারায় দুমড়ে মুচড়ে যায় ঐ চারচাকা গাড়িটি। শনিবার দুপুরে ঘটা এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চারচাকা গাড়ির চালক সহ দুজনের। গুরুতর আহত হন গাড়িতে থাকা আরো একজন। তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দুর্ঘটনার খবর পেয়ে টোল প্লাজায় আসেন দুর্গাপুরের কাঁকসার ট্র্যাফিক গার্ডের পুলিশ। ধাক্কার পরে সংঘর্ষের জেরে চারচাকা গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়।। মৃতদের মধ্যে একজনের নাম হলো গৌতম জানা (৫০)। মৃত গাড়ি চালকের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তির নাম সন্দীপ চক্রবর্তী। মৃতগৌতম জানা ও আহত সন্দীপ চক্রবর্তী একটি বেসরকারি সংস্থার আধিকারিক পদে কর্মরত ছিলেন।

জানা গেছে, এদিন দুপুরে দুর্গাপুরের মুচিপাড়ায় এক বেসরকারি হোটেলে ঐ বেসরকারি কোম্পানির মিটিং ছিলো। নদীয়ার কল্যাণী থেকে একটি চারচাকা গাড়িতে দুই আধিকারিক গৌতম জানা ও সন্দীপ চক্রবর্তী দুর্গাপুরের মুচিপাড়ার ঐ হোটেলে আসছিলেন। বেশগতিতেই আসছিল ঐ চারচাকা গাড়িটি । গতির নিয়ন্ত্রণ করতে না পেরে ১৯ নং জাতীয় সড়কের বাঁশকোপা টোলপ্লাজার চালক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে চারচাকা গাড়িটি। এরফলে একেবারে দুমড়েমুচড়ে যায় চারচাকা গাড়ির সামনের অংশ। তাতে গৌতম জানা ঘটনাস্থলেই মারা যান। একইসাথে গাড়ির চালকেরও ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর জখম হন ঐ গাড়ির পেছনে বসা সন্দীপ চক্রবর্তী। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঐ বেসরকারি সংস্থার এক আধিকারিক অরিন্দম মণ্ডল বলেন, আমরা মুচিপাড়ার হোটেলে ছিলাম। পুলিশের কাছ থেকে জানতে পারি, কোম্পানির দুই আধিকারিক দুর্ঘটনায় আহত হয়েছেন। হাসপাতালে এসে দেখি একজন মারা গেছেন। একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। কি করে এই ঘটনাটি ঘটেছে তা বুঝতে পারছি না।এদিকে এই ঘটনার পরে ১৯ নং জাতীয় সড়কে বেশ কিচছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ দূর্ঘটনাগ্রস্থ চারচাকা গাড়ি ও ট্রাকটিকে ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যায়। এরপরে যান চলাচল স্বাভাবিক হয়।পুলিশ জানায়, ঐ চারচাকা গাড়িটি খুবই স্পিডে ছিলো। এই টোলপ্লাজার কাছে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সামনে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। তাতে চালক সহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো একজন। মৃত একজন ও আহত একজনের পরিচয় পাওয়া গেছে। মৃত গাড়ি চালকের পরিচয় পাওয়া যায় নি।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!