ASANSOL

২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের কো-অর্ডিনেটর নিয়োগ

বেঙ্গল মিরর, আসানসোল (পশ্চিম বর্ধমান), রাজা বন্দোপাধ্যায়:* আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। দলের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার মোট ন’টি বিধানসভা কেন্দ্রের জন্য চারজন বিধানসভা কো-অর্ডিনেটর নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে । দলীয় সূত্রে জানা গেছে, এই নিয়োগের মূল লক্ষ্য হলো তৃণমূল স্তরে সংগঠনকে আরও সক্রিয় করা। বুথ স্তরে সমন্বয় জোরদার করা এবং নির্বাচনের আগে সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনা।

নিয়ুক্ত কো-অর্ডিনেটরদের দায়িত্ব বণ্টন করা হয়েছে এভাবে—দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারকে।কুলটি ও আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত হয়েছেন রাজ্যের আরো এক মন্ত্রী মলয় ঘটক।বারাবনি, জামুড়িয়া ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন দলের রাজ্য সম্পাদক ভি. শিবদাসন ওরফে দাসু।রানিগঞ্জ ও আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জন্য কো-অর্ডিনেটর করা হয়েছে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কে।দলীয় নেতৃত্বের আশা, এই নতুন সাংগঠনিক দায়িত্ব দেওয়ার মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরো বাড়বে। এর পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে তার ইতিবাচক প্রভাব পড়বে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!