স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জেলা হাসপাতালে রোগীদের ফল বিলি আসানসোল রামকৃষ্ণ মিশনের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রবিবার আসানসোল রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়েছে। আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সৌম্যাত্বানন্দজী মহারাজের নেতৃত্বে এই ফল বিতরণ করা হয়।















এই বিষয়ে স্বামী সৌম্যাত্বানন্দজী মহারাজ বলেন, সোমবার স্বামী বিবেকানন্দের জন্মদিন। এইদিনটা ভারত সরকার জাতীয় যুব দিবস হিসেবে পালন করে। সেই উপলক্ষে এদিন আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, স্বামী বিবেকানন্দ সর্বদা শিব জ্ঞানে জীবের সেবা করার কথা বলতেন। তাঁর পদাঙ্ক অনুসরণ করে এই কর্মসূচি পালন করা হচ্ছে।


