ইন্দ্রাণী এপার্টমেন্ট কালচারাল গ্রুপের সরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য। ইন্দ্রাণী এপার্টমেন্ট কালচারাল গ্রুপের উদ্যোগে সরস্বতী পূজা উপলক্ষে গত ২৪শে জানুয়ারি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরু হয় প্রদীপ উজ্জ্বলনের মধ্যে দিয়ে বিশিষ্ট সাংবাদিক কবি আবৃত্তিকা এবং সমাজকর্মী বিশ্বদেব ভট্টাচার্য অনুষ্ঠানের শুরুতেই বর্তমান সময়কে মনে করিয়ে দিয়ে এই অনুষ্ঠানের গুরুত্বের ব্যাখ্যা করেন। তারপর ক্ষুদে শিল্পী আবির মাজির কণ্ঠে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা “খোকার ইচ্ছে” অসাধারন পরিবেশনার মাধ্যমে।কবি কেষ্ট মণ্ডলের “কারণ আমি মেয়ে” আবৃত্তি করেন শম্পা মাজি। রবীন্দ্রনাথ ঠাকুরের “হঠাৎ দেখা” অনবদ্য আবৃত্তি করেন বাচিক শিল্পী অনুপ পাল এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের “কেউ কথা রাখেনি” কবিতা আবৃত্তি করেন ঐন্দ্রিলা চক্রবর্তী।















অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তিনটি শ্রুতিনাটক। সেগুলি হল “একটি তুচ্ছ ঘটনা” (রচনা: সুভাশিষ ঘোষ ঠাকুর) কণ্ঠে কোয়েল নায়ক মাজি, মহুয়া বিশ্বাস, মিতা সেন ও অনুপ পাল।“একটু অন্যরকম” (রচনা: অরুময় চক্রবর্তী) কণ্ঠে সুপর্ণা চক্রবর্তী, মধুমিতা বিশ্বাস ও অনুপ পাল।“হু ইস ক্যাপাবেল” (রচনা: জ্যোতির্ময় চক্রবর্তী) কণ্ঠে শম্পা মাজি ও মধুমিতা বিশ্বাস। বর্তমান সময় প্রতিদিনের উদ্ভূত সামাজিক সংকট এবং তার সমাধানের নতুন দিক উদ্ভাসিত করেছে ঐ নাটকগুলো।
দুঃখ, যন্ত্রণা, বেদনা এবং বঞ্চনার বিরুদ্ধে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্রুতি নাটকও যে সামাজিক দর্পণ হতে পারে, এদিন শিল্পীরা তা আরও একবার প্রমাণ করলেনঅনুষ্ঠানে স্বর্ণযুগের বাংলা ও হিন্দি গান পরিবেশন করেন শিখা পাল, অপূর্ব মাজি, শম্পা মাজি, মধুমিতা বিশ্বাস ও সুমন কুমারী। তাঁদের পরিবেশিত গানগুলির মাধ্যমে স্বর্ণযুগের সুর, সংস্কৃতি ও নান্দনিকতার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সমাজে সৌহার্দ্য, শান্তি ও মানবিকতার বার্তাও তুলে ধরা হয়। একটি আবাসনে এই ধরনের মানুষদের ঐক্যবদ্ধ করে নিয়মিত অনুষ্ঠান করা অবশ্যই রূপনারায়নপুরের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা।


