আসানসোলে পোষ্ট অফিস বন্ধ হচ্ছে না, বিজেপি নেতার চেষ্টায় স্বস্তি বাসিন্দাদের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উদ্যোগে আসানসোল উত্তর বিধানসভার রেলপারের ডিপু পাড়া এলাকার পলাশ বাগান পোস্ট অফিস পুনরায় চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন প্রায় ৬০০০-রও বেশি সাধারণ মানুষ।দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা তাঁদের নিত্য প্রয়োজনীয় ডাক ও আর্থিক পরিষেবার জন্য এই পোস্ট অফিসের উপর নির্ভরশীল ছিলেন। তবে হঠাৎ করে পোস্ট অফিসটি বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়। গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে বঞ্চিত হয়ে স্থানীয় বাসিন্দারা সমস্যার কথা জানিয়ে সাহায্যের জন্য সরব হন।এলাকার মানুষেরা তাদের সমস্যার কথা বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে বলেন। তাদের সেই আবেদন শোনার পরে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেন।














তিনি দ্রুত পোস্ট অফিস পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেন। তাঁর ধারাবাহিক প্রচেষ্টা ও উদ্যোগের ফলস্বরূপ অবশেষে পলাশ বাগান পোস্ট অফিস পুনরায় চালু হয়েছে। এর ফলে এলাকার বহু মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে।পোস্ট অফিস পুনরায় চালু হওয়ায় এলাকার বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।এই প্রসঙ্গে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, এলাকার বাসিন্দারা আমার কাছে আবেদন করেছিলেন। আমি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারকে বিষয়টি বলি। তারপরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

