সালানপুরে নাম ঘোষণার আগেই বিধান উপাধ্যায়ের নামে দেওয়াল লিখন, বিতর্ক
বেঙ্গল মিরর, সালানপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি নির্বাচন কমিশনের তরফে। কোন রাজনৈতিক দল থেকে এখনও আনুষ্ঠানিক ভাবে প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়নি। কিন্তু তার আগেই শুরু হয়ে গেছে শাসক ও বিরোধী দলগুলি নিজেদের মতো করে প্রচার করছে।তারই মধ্যে পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের নামে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে। এই বিধানসভার সালানপুর ব্লকের একাধিক জায়গায় তার নামে দেওয়াল লিখন করা হয়েছে। নির্বাচনী প্রচারে বলা হয়েছে “২০২৬-এ আবারও বিধান উপাধ্যায়”।















দেওয়ালে লেখা হয়েছে ঘরের ছেলে ও কাজের ছেলে বিধান উপাধ্যায় কে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। আবার কোথাও লেখা হয়েছে আসন্ন ২০২৬ বিধান সভা নির্বাচনে বারাবনি বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন।তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীদের দাবি, বিধান উপাধ্যায় বারাবনির সাধারণ মানুষের আবেগের প্রতীক। তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন। তার হাত ধরে প্রচুর উন্নয়ন হয়েছে। বিশেষ করে শিল্পাঞ্চল ও গ্রামীণ এলাকার সমস্যা নিয়ে তিনি কাজ করেছেন। তাই সাধারণ মানুষের মধ্যে তাঁর প্রতি ব্যাপক সমর্থন রয়েছে এবং এলাকাবাসী চান আগামী নির্বাচনেও তিনিই প্রার্থী হোন। তাই কারো অনুমতি ছাড়াই আগে থেকেই দেওয়াল লিখিন শুরু করেছেন তারা।
তবে এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং বলেন, এটা দলের তরফে কোনো নির্দেশ দেওয়া হয়নি। বিধান উপাধ্যায় কর্মীদের কাছে হচ্ছে এটা আবেগ ও ভরসা তাই তারা দেওয়াল লেখা শুরু করেছে। বিধান উপাধ্যায় মানুষের কাছে বিধায়ক নন তিনি হচ্ছেন ঘরের ছেলে। তাই দলের কর্মীদের আবেগ ও ভরসাকে তো আর বারণ করা যায়না। তিনি আরো বলেন, সবাই দলের একনিষ্ঠ। তারা সবাই দলের নিয়ম ও নীতি মেনে চলেন। বিধান উপাধ্যায় বলেন, এই কাজ করা উচিত ছিলো না। দল যখন নাম ঘোষণা করবে, তখন প্রার্থীর নাম লেখা উচিত। তবে, এই শাসক দলকে আক্রমণ করেছে বিজেপি।

