ASANSOL

আসানসোলে ইসিএলের গোডাউনে চুরির চেষ্টা, বাধা দেওয়ায় আহত বিদ্যুৎ কর্মী ও নিরাপত্তা রক্ষী

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে ইসিএলের গিরমিন্ট কোলিয়ারিতে ইলেকট্রিকের ট্রান্সফর্মারের তার কেটে গোডাউনে লুঠের চেষ্টা করলো একদল দুষ্কৃতি। সেই চেষ্টাকে বানচাল করতে বাধা দেন এক বিদ্যুৎ কর্মী ও এক ইসিএলের নিরাপত্তা রক্ষী। বৃহস্পতিবার মধ্যরাতের এই ঘটনায় আহত হয়েছেন ঐ দুজন। তার মধ্যে গুরুতর আহত অবস্থায় ইসিএলের নিরাপত্তা রক্ষী রোহিত কুমার হরিজন আসানসোলের কাল্লায় ইসিএলের সেন্ট্রাল হাসপাতাল ভর্তি রয়েছেন।ইতিমধ্যেই গোটা ঘটনার কথা জানিয়ে কোলিয়ারির তরফে আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এই ঘটনা নিয়ে শ্রমিক সংগঠন এআইটিইউসির কোলিয়ারি মজদুর সভা কোলিয়ারি কতৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি নিয়ে সরব হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার নাইট শিফটে আসানসোলের গিরমিন্ট কোলিয়ারিতে কাজ করছিলেন বিদ্যুৎ কর্মী কানাই মন্ডল ও নিরাপত্তা রক্ষী রোহিত কুমার হরিজন। রাত আড়াইটে নাগাদ চার/পাঁচ জনের দুষ্কৃতি দল এই কোলিয়ারির প্রধান ট্রান্সফরমার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তার কোলিয়ারির গোডাউনে জিনিসপত্র লুঠপাট করার পরিকল্পনা করেছিল। কিন্তু সেই পরিকল্পনার কথা জানতে পেরে ইসিএলের বিদ্যুৎ বিভাগের কর্মী কানাই মন্ডল ও নিরাপত্তা রক্ষী রোহিত কুমার হরিজন দুষ্কৃতিদের বাধা দেওয়ার চেষ্টা করেন। বাধা পেয়ে দুষ্কৃতিরা তাদের উপর হামলা চালায়।

এই ঘটনার আহত হন বিদ্যুৎ কর্মী ও নিরাপত্তা রক্ষী। তার মধ্যে রোহিত কুমার হরিজনকে আসানসোলের কাল্লায় সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়।এই ঘটনার প্রতিবাদে শুক্রবার ভানোড়া ওয়েস্ট ব্লক খনি অফিসে বিক্ষোভ দেখায় এআইটিইউসির কোলিয়ারি মজদুর সভা। এই সংগঠনের জেনারেল সেক্রেটারি রমেশ সিং বলেন, বেশ কয়েক বছর আগে ম্যাগাজিন হাউসে লুঠ হওয়ার ঘটনা ঘটেছিলো। তারপরে এই ধরনের ঘটনা নিরাপত্তার ব্যাপারে প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। তিনি আরো বলেন, কোলিয়ারিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে। কোলিয়ারি কতৃপক্ষের তরফে বলা হয়েছে, গোটা ঘটনাটি জানিয়ে আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে, পুলিশ জানায়, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করে দুষ্কৃতিদের খোঁজ করা হচ্ছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *