RANIGANJ-JAMURIA

মিনিবাসের পেছনে এক্সপ্রেস বাস গরুকে বাঁচাতে গিয়ে ধাক্কা মারল, প্রায় 40 জন মত আহত

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : জামুরিয়া আর সাত গ্রাম আট নম্বর ফাটকের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে যাত্রী নামানো মিনিবাসের পেছনে একটি দুর্গাপুর অভিমুখে যাওয়া এক্সপ্রেস বাস গরুকে বাঁচাতে গিয়ে সজরে ধাক্কা মারলে এই ঘটনায় প্রায় 40 জনের মত ব্যক্তি আহত হয়। আহতদের প্রত্যেককেই স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ও জেলা হাসপাতালে পাঠিয়েছে। তোমার দুপুর সাড়ে তিনটের নাগাদ ঘটে এই ঘটনা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।

দুটি গাড়িতেই ব্যাপক সংখ্যায় যাত্রী ছিল বলে জানাচ্ছে স্থানীয়রা। ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন দুপুরে যাত্রী বোঝাই করে আসানসোলের বরাকর থেকে রানীগঞ্জের ওই ওকে যাচ্ছিল একটি মিনিবাস, বাসটি যখন সাত গ্রামের কাছে যাত্রীদের নামায় জাতীয় সড়কের ধারেই তখনই একটি এক্সপ্রেস বাস যা আসানসোল থেকে দুর্গাপুর অভিমুখে যায় একটি গরুকে বাঁচাতে যাই বলেই স্থানীয়দের দাবি, আর সে সময় সে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মিনি বাসের পেছনে সজোরে ধাক্কা মারে। এই ধাক্কায় মিনি বাসের পেছনের দিকে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হয়, একইভাবে এক্সপ্রেস বাসের মধ্যে সামনের কেবিনে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়।

এই ঘটনার বিষয় লক্ষ্য করে স্থানীয়রা পুলিশ প্রশাসনের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে কয়েকজনকে রানীগঞ্জের রয়েল কেয়ার হাসপাতাল ও অন্য সকলকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে এই ঘটনায় গুরুতর আহত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসলেও কোন প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে। স্থানীয়দের দাবি জাতীয় সড়কের মধ্যে গবাদি পশু হামেশাই চলে আসার কারণে প্রায়শয় দুর্ঘটনা ঘটতে থাকে এই অংশটিও গবাদি পশুর অবাধ বিচরণ ক্ষেত্র হয়েছিল যে কারণে এই দুর্ঘটনা বলেই দাবি করেছেন স্থানীয়রা।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *