কয়লা পাচার মামলা : এবার ইডির হাতে গ্রেফতার চিন্ময় মন্ডল ও কিরণ খাঁ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* কয়লা পাচারের কলকাতায় হওয়া নতুন মামলায় এবার গ্রেফতার চিন্ময় মন্ডল ও কিরণ খাঁ। তদন্তে অসহযোগিতা ও প্রশ্নের উত্তর না দেওয়ায় এই দুজনকে সোমবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে জানানো হয়েছে। এই দুজনের পাশাপাশি সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মন্ডলকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিলো। মঙ্গলবার ধৃত দুজনকে আদালতে পেশ করা হবে। এদের বিরুদ্ধে প্রোটেকশন মানি নিয়ে কয়লা খনন ও পরে সেই কয়লা পাচার করার অভিযোগ রয়েছে।
















