আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৮ থানা ও ফাঁড়ির ওসি এবং আইসি বদল, ১৮ দিনে চারবার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট বা এডিপিসির এসআই বা সাব ইন্সপেক্টর পদে শুক্রবার রদবদল করা হয়েছে। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি জারি করা এক নির্দেশে (সিও নং ৬৬৮/২০২৬) অনুসারে মোট ১৮ জন এসআই বা সাব ইন্সপেক্টরে বদলি করা হয়েছে। এই এসআইরা এডিপিসির থানার ওসি ও ফাঁড়ির ইনচার্জ বা আইসি পদে কর্মরত ছিলেন। জনস্বার্থে এবং প্রশাসনিক কাজের সুষ্ঠু পরিচালনার জন্য এই আদেশ জারি করা হয়েছে। বদলি হওয়া সব এসআইকে অবিলম্বে তাদের নতুন কর্মস্থলে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।











বদলির মূল তালিকা এইরকম -১. শেখ রিয়াজউদ্দিনকে এনটিএস থানার ওসি থেকে অন্ডাল থানায় ওসি, ৩. অভিজিৎ সিংহ রায়কে অন্ডাল থানার ওসি থেকে এনটিএস থানার ওসি, ৩. সৌমেন বন্দ্যোপাধ্যায়কে হিরাপুর থানার ওসি থেকে আসানসোল উত্তর থানার ওসি, ৪. কার্তার সিংকে আসানসোল উত্তর থানা থেকে হিরাপুর থানার ওসি, ৫. মদন মোহন দত্তকে জাহাঙ্গীর মহল্লা টপ থেকে কেন্দা পিপির আইসি, ৬. মিহির কুমার দেকে কেন্দা পিপি থেকে নিয়ামতপুর ফাঁড়ির আইসি, ৭. মহঃ মইনুল হককে পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি থেকে বরাকর পিপির আইসি, ৮. মেঘনাথ মন্ডলকে বরাকর পিপি থেকে কন্যাপুর ফাঁড়ির আইসি, ৯. বুদ্ধদেব গায়েনকে নিমচা আইসি থেকে চুরুলিয়া ওপির আইসি, ১০. পরিমল বিশ্বাসকে নিয়ামতপুর আইসি থেকে ওয়ারিয়া ফাঁড়ির আইসি,
১১.নাজমুল হুদা – কল্যাণেশ্বরী আইসি থেকে পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি ১২. শিলাদিত্য ব্যানার্জী ফরিদপুর ফাঁড়ির আইসি থেকে উখরা ওপির আইসি, ১৩. নাসরিন সুলতানাকে বল্লভপুর ওপি থেকে নিমচা ফাঁড়ির আইসি, ১৪. শিউলি মণ্ডলকে কন্যাপুর আইসি থেকে কল্যাণেশ্বরীর আইসি, ১৫. উজ্জ্বল কুমার সাহাকে ওয়ারিয়া আইসি থেকে জাহাঙ্গীর মহল্লা ওপির ইনচার্জ, ১৬. পার্থ প্রতিম চক্রবর্তীকে চুরুলিয়া ওপি থেকে বল্লভপুর ওপির ইনচার্জ, ১৭. স্নেহান্বিতা মণ্ডলকে আসানসোল মহিলা থানার ওসি থেকে ডিসিপি ( সেন্ট্রাল) কার্যালয়ে, ১৮. সুসীম সরকারকে উখরা ওপির ইনচার্জ থেকে ফরিদপুর ফাঁড়ির আইসি। পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা জোরদার, প্রশাসনিক ভারসাম্য বজায় রাখা এবং দক্ষতা বৃদ্ধির জন্য এই বদলি করা হয়েছে। প্রসঙ্গতঃ, গত ২৭ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে মোট চারবার ওসি ও আইসি পদে রদবদল করা হলো।






