KULTI-BARAKAR

কুলটিতে ডঃ ভীমরাও আম্বেদকরের মূর্তি বসানো নিয়ে তৃণমূল ও বিজেপির চাপানওতোর

বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* সংবিধান রচয়িতা বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের মূর্তি বসানো নিয়ে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুইদলের কর্মী ও সমর্থকদের মধ্যে ধস্তাধস্তিও হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় কুলটি থানার পুলিশকেও। বিধানসভা নির্বাচনের আগে সংবিধান রচয়িতার মূর্তি বসানোকে কেন্দ্র করে কুলটিতে রাজনৈতিক চাপানওতোর তৈরী হয়েছে।মঙ্গলবার কুলটির বিজেপি বিধায়ক ডঃ অজয় পোদ্দার ঘোষণা করেছিলেন যে, সেল আইএসপির সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসেবলিটির তহবিল থেকে আগামী ২০ তারিখ কুলটির নিয়ামতপুরের নিউ রোড এলাকায় বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের একটি মূর্তি বসানো হবে।

কিন্তু বুধবার সকালে আচমকাই আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ ইন্দ্রাণী মিশ্রের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই মূর্তি বসানোর জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইন্দ্রাণী মিশ্র বলেন, কুলটির বিধায়ক মঙ্গলবার ঘোষণা করার আগেই তৃণমূল কংগ্রেস এই এলাকায় বাবা সাহেবের মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু রাজনৈতিক বিবেচনার কারণে সেল আইএসপি তার অনুমতি দিচ্ছিলো না। তিনি আরো বলেন, শুধু মাত্র বাবা সাহেবের মূর্তি বসানে যথেষ্ট নয়, আমাদের অবশ্যই তাঁর আদর্শ অনুসরণ করতে হবে। তবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বাবা সাহেবের সংবিধান কেবল বাংলায় নয়, সমগ্র দেশে লঙ্ঘিত হচ্ছে।

বিজেপি বাবা সাহেবের সংবিধান অনুসরণ করে না। তারা সংবিধান লঙ্ঘন করে। তিনি বলেন, এখানে বাবা সাহেবের একটি মূর্তি স্থাপন করা হবে। আমরা আশা করি যে এবার সেল আইএসপি এই বিষয়ে কোনও রাজনীতি করবে না।এদিকে, কুলটির বিজেপি বিধায়ক বলেন, সেল আইএসপি এখানে সংবিধান রচয়িতার মূর্তি বসানোর ব্যবস্থা করছে। আশা করি, কেউ তাতে বাধা দেবে না বা কারোর অসুবিধা হওয়ার কথা নয়।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!