ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

আসানসোল আদালতে সাজা, বারাবনিতে নিরাপত্তারক্ষীর উপরে হামলার ঘটনা, দোষী সাব্যস্তর সশ্রম কারাদণ্ড

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* অবৈধ কয়লা উদ্ধারে অভিযানে যাওয়া নিরাপত্তা রক্ষীর উপর হামলার ঘটনায় দোষী সাব্যস্ত মুল অভিযুক্তর ৮ বছর সশ্রম কারাদণ্ড হলো। দোষী সাব্যস্তর নাম বাঁটুল গড়াই। ২০২১ সালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি থানার খয়রাবাঁধ এলাকায় এই ঘটনাটি ঘটেছিলো। বুধবার আসানসোল জেলা আদালতের বিচারক দেবপ্রসাদ নাথ ভারতীয় দন্ডবিধি বা আইপিসির ৩০৭ নং ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করার পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন । এই জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে বিচারক এদিন নির্দেশ দিয়েছেন।

এই মামলায় সরকারি আইনজীবী বা পিপি হিসেবে ছিলেন অয়নজিৎ বন্দোপাধ্যায়। আসানসোল আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৯ মে অবৈধ কয়লা উত্তোলন ও উদ্ধারের বিরুদ্ধে বারাবনি থানার খয়রাবাঁধ এলাকায় অভিযান চালিয়েছিলো ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ইসিএলের নিরাপত্তা রক্ষীরা । সেই সময় ইসিএলের সিকিউরিটি ইন্সপেক্টর দিলীপ প্রসাদের উপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় সিআইএসএফ জওয়ানরা। তবে সিআইএসএফ পৌঁছানোর আগেই অভিযুক্ত পালিয়ে যায় বলে তদন্তে উঠে আসে।

ইসিএলের তরফে ঘটনার পরে বারাবনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিলো। সেই ভিত্তিতে বারাবনি থানার পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩০৭ ও ৩২৫ নং ধারায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় সেই হামলার ঘটনায় মুল অভিযুক্ত করা হয়েছিলো বাঁটুল গড়াইকে। আসানসোল আদালতে মামলার শুনানি পর্ব শুরু হয়। মামলায় মোট ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।সাক্ষ্যপ্রমাণ ও সওয়াল-জবাব শেষে আসানসোল আদালতের বিচারক দেবপ্রসাদ নাথ ভারতীয় দণ্ডবিধির ৩০৭ নং ধারায় অভিযুক্তকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছিলেন। বুধবার বিচারক এই মামলায় সাজা ঘোষণা করেন।

এই মামলার সরকারি আইনজীবী বা পিপি অয়নজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২১ সালের মে মাসের ঐ হামলার ঘটনার মুল অভিযুক্ত বাঁটুল গড়াইকে দোষী সাব্যস্ত করা হয়েছিলো মঙ্গলবার। বুধবার বিচারক দেবপ্রসাদ নাথ তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। একইসাথে বিচারক ৫ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই জরিমানা অনাদায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিকে অতিরিক্ত একমাস কারাদণ্ড ভোগ করতে হবে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!