দুর্গাপুরে আরো একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের পলাশডিহায় হলো আরো একটি বেসরকারি হাসপাতাল। শনিবার বিকেলে এক অনুষ্ঠানে দুর্গাপুরে এই বেসরকারি হাসপাতালের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার , আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সৌমত্বানন্দজী মহারাজ, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্যরা।














কার্ডিয়াক, নারী ও শিশু চিকিৎসাকে বিশেষ গুরুত্ব দিয়ে গড়ে উঠা এই বেসরকারি হাসপাতালে আধুনিক ডায়াগনস্টিক, মাতৃত্বকালীন পরিষেবা, এনআইসিইউ ও ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্বোধনের দিন থেকেই আউটডোর পরিষেবা শুরু হয়েছে।শহরবাসীর আশা, নতুন এই উদ্যোগে দুর্গাপুরে উন্নত চিকিৎসা পরিষেবা আরো সহজলভ্য হবে। হাসপাতাল কর্তৃপক্ষও এই ব্যাপারে শহরবাসীদেরকে আশ্বস্ত করেছেন।


