আসানসোলে ডিপিএসসিতে শিক্ষকদের বিক্ষোভ, সভা, টেট নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* টেট পরীক্ষা দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদেবুধবার দুপুরে হিরাপুর সার্কেলের শিক্ষকরা আসানসোলের ধাদকায় ডিপিএসসির সামনে বিক্ষোভ দেখান। সেখানে একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। ছিলেন রাজ্যের শাসক দলের শিক্ষক সংগঠনের নেতা অশোক রুদ্র, বার্নপুরের একটি স্কুলের প্রধান শিক্ষক মিলন মন্ডল সহ অন্যান্যরা।














এই প্রসঙ্গে অশোক রুদ্র বলেন, সম্প্রতি সুপ্রীম কোর্ট একটি রায়ে বলেছে, দেশের সমস্ত স্কুলের শিক্ষকদের টেট পরীক্ষা দেওয়া আবশ্যিক। তবে যারা পাঁচ বছরের কম শিক্ষকতা করছেন তাদের টেট পরীক্ষা দিতে হবে না। এই রায়ের প্রতিবাদে সমস্ত শিক্ষক সংঘটন রায়ের প্রতিবাদে এই সভার আয়োজন করেছেন। এই রায় কার্যকর হলে দেশের সমস্ত স্কুলের শিক্ষকদের চাকরির সমস্যা হবে। ইতিমধ্যেই একটা অনিশ্চিয়তা তৈরী হয়েছে।
তিনি আরো বলেন, এনসিটি ভালো করে সুপ্রিম কোর্টে নিজেদের ব্যাখা দিতে না পারায় এই সমস্যা তৈরি হয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য এই রায়ের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছে। মনে রাখতে হবে, এই আন্দোলন কোন রাজনৈতিক লড়াই নয়। সবার নিজের নিজের লড়াই।


