DURGAPUR

দক্ষিণবঙ্গের গণ পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে পরিকল্পনা, দুর্গাপুরে এসবিএসটিসির ২০ টি সিএনজি বাসের ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দক্ষিণবঙ্গের গণ পরিবহণ ব্যবস্থাকে আরো আধুনিক ও পরিবেশবান্ধব করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এসবিএসটিসির ২০টি নতুন সিএনজি বাসের বুধবার ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রীর এই উদ্বোধন উপলক্ষে দুর্গাপুরের সিটি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন, বিচার ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম , পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল, মহকুমাশাসক সুমন বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, সহকারী সভাধিপতি বিষ্ণুদেও নুনিয়া, আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব এবং সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায় সহ অন্যারা।

সবাই সবুজ পতাকা দেখিয়ে এই বাসের সূচনা করেন।এসবিএসটিসির চেয়ারম্যান বলেন, দক্ষিণবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রুটে এই ২০টি সিএনজি বাস চলাচল করবে। চারটি বাস ঝাড়গ্রাম–কলকাতা, একটি পটাশপুর–করুণাময়ী, একটি আসানসোল–ঝিলিমিলি, একটি বর্ধমান–ঝাড়গ্রাম, একটি বর্ধমান–বাঁকুড়া, একটি বর্ধমান–আসানসোল, চারটি বেলঘরিয়া (করুণাময়ী)–আসানসোল, একটি বেলঘরিয়া (করুণাময়ী)–বাঁকুড়া, পাঁচটি বেলঘরিয়া–দীঘা এবং একটি বেলঘরিয়া–টাকি রুটে চলবে। মোট ১০টি রুটে এই ২০টি বাস চলবে। তিনি আরো বলেন, রাজ্য সরকার এসবিএসটিসিকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে। এরফলে দক্ষিণবঙ্গের মানুষেরা উপকৃত হবেন।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!