আসানসোলে পাসপোর্ট অফিসে এবার বোমাতঙ্ক, এলো হুমকি ইমেল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পরপর দুদিন মঙ্গলবার এবং বুধবার আসানসোল আদালতে বোমাতঙ্কে হুমকির ইমেল আদালত চত্বরে আতঙ্ক সৃষ্টি হয়েছিলো। এরইমধ্যে, বৃহস্পতিবার সকালে আসানসোলের জিটি রোড বাজার এলাকার প্রধান ডাকঘর বা মুখ্য পোস্ট অফিস কমপ্লেক্সের পাসপোর্ট অফিসেও বোমা হামলার হুমকির ইমেল আছে। যা নিয়ে পোষ্ট অফিস চত্বরের পাশাপাশি গোটা এলাকায় বোমাতঙ্ক ছড়ায়।এই বিষয়ে, পোস্ট অফিসের ডেপুটি সুপারিনটেনডেন্ট কোমল সিং বলেন, আমরা এদিন সকালে কলকাতা অফিস থেকে খবর পাই যে আসানসোল প্রধান ডাকঘরে একটি বোমা রাখা হয়েছে। দুপুর ১:১৫ টায় তার বিস্ফোরণ। এই খবর পাওয়ার পর, পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাসপোর্ট অফিস এবং প্রধান ডাকঘর অবিলম্বে খালি করে দেওয়া হয়।














খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বোম স্কোয়াড এবং ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো শুরু হয়। তিনি আরো বলেন, পুলিশ ক্লিনচিট দেওয়ার পরেই পাসপোর্ট অফিস এবং প্রধান ডাকঘরে কাজ শুরু হবে।এর ফলে এদিন যারা পাসপোর্ট ও পোস্ট অফিসে কাজে এসেছিলেন তাদেরকে সমস্যা ও অসুবিধার মধ্যে পড়তে হয়। অফিস খালি হওয়ায়, তাদের কাজ না করে ফিরে যেতে হয়। পুলিশ প্রশাসনের তরফে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং গুজবে কান না দেওয়ার জন্য জনগণকে অনুরোধ করেছে।

