রানীগঞ্জে ডাস্টবিনে ভোটার কার্ড
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : গভীর রাতে রাস্তার চৌমাথা মোড়ে রানীগঞ্জের চিন কোটি মোড় এলাকা ও চুড়ি পট্টির মাঝে উদ্ধার হল অসংখ্য ভোটার কার্ড। এলাকার বাসিন্দারা এখানে নামাজ পাট সহ অন্যান্য ধার্মিক কর্মকাণ্ড সেরে বাড়ি ফেরার পথেই ডাস্টবিনে এই সকল ভোটার কার্ড পড়ে থাকতে দেখে অবাক হয়। জানা গেছে প্রায় ৪০ ৪২ টির মত ভোটার কার্ড সেখানে পড়েছিল যার মধ্যে বেশ কিছু নতুন কার্ড রয়েছে পুরনো ভোটার কার্ডের সঙ্গেই। কে কি উদ্দেশ্যে এখানে এই সকল ভোটার কার্ডগুলি ফেলেছে সে সম্পর্কেই সন্ধিহান সকলে।














দেখা গেছে এই ভোটার কার্ড গুলির মধ্যে কয়েকজন এলাকার বাসিন্দাও রয়েছে তাদের ভোটার কার্ডও পড়েছিল সেখানে তারাও সেটা শনাক্ত করেছেন জানিয়েছেন যে তার ভোটার কার্ড তার কাছেই রয়েছে তাহলে এখানে কিভাবে এল এ সকল বিষয়গুলি নিয়েও প্রশ্ন উঠেছে সকলের মনে। যখন এস আই আর এর জন্য রাজ্যজুড়ে হৈচৈ চলছে সে সময়ে এরূপভাবে ডাস্টবিনে ভোটার কার্ড পাওয়ায়, আর এই বিষয় নিয়েই অনেকে প্রশ্ন তুলেছে ভোটারদের নিরাপত্তা নিয়ে। জানা গেছে এই বিষয় নিয়ে রানীগঞ্জ থানায় খবর যাওয়ার পরই রানীগঞ্জ থানার পুলিশ ওই সকল ভোটার কার্ড গুলি উদ্ধার করে নিয়ে যায়। এখন দেখার এগুলি কিভাবে সেখানে এলো আর সেই গুলি কারাই বা ফেলেছিল সে সকল নিয়ে কি তথ্য উঠে আসে।


