PANDESWAR-ANDAL

ছেলে ধরা সন্দেহে গ্রামবাসীদের হাতে আটক ৭ সন্দেহভাজন

বেঙ্গল মিরর।সার্থক কুমার দে, দুর্গাপুর : বহিরাগতদের কথাবার্তায় অসঙ্গতি দেখে এলাকায় ছাড়ালো ছেলে ধরা সন্দেহ । সাতজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা । পাণ্ডবেশ্বর থানার ছত্রিশগন্ডা এলাকার ঘটনা ।সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে ছেলে ধরা গুজব । শনিবার একই ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বর থানার ছত্রিশ গন্ডা এলাকাতে । এদিন সকালে একটি টোটো করে কয়েকজন পুরুষ ও মহিলা গ্রামে আসে । এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় তাদের । অপরিচিত আগন্তুকদের দেখে ছেলে ধরা সন্দেহ হয় স্থানীয়দের । শুরু হয় জিজ্ঞাসাবাদ ।

কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় বহিরাগত চারজন মহিলা ও তিনজন পুরুষকে আটকে রাখে পাণ্ডবেশ্বর থানায় খবর দেয় স্থানীয়রা । প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক পুরুষ ও মহিলাদের থানায় নিয়ে যায় পুলিশ । স্থানীয় বাসিন্দা দেবজ্যোতি গড়ি বলেন ঐ বহিরাগত পুরুষ ও মহিলাদের গতিবিধি ছিল যথেষ্ট সন্দেহজনক । জিজ্ঞাসাবাদে গাজীপুরের বাসিন্দা বলে জানায় তারা । তাদের সাথে পরিচয় পত্র ছিল । তবে তাদের মুখের কথা ও পরিচয় পত্রের মধ্যে মিল না থাকায় সন্দেহ আরও বাড়ে । আটক ব্যক্তিদের একজন বলেন আমরা বছরে একবার এই এলাকায় আসি ভিক্ষাবৃত্তি করতে । আগে কখনো সমস্যা হয়নি । এবারই প্রথম এমনটা ঘটলো ।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!