ASANSOL

বিজেপির পরিবর্তন যাত্রা’র ৪৮ ঘন্টার মধ্যে আসানসোলে তৃণমূলের মিছিল ও সভা, এসআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে না, চ্যালেঞ্জ মলয় ঘটকের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* বিজেপির পরিবর্তন যাত্রা’র ৪৮ ঘন্টার মধ্যে শনিবার বিকেলে পাল্টা জবাবে আসানসোল শহরে মিছিল ও প্রতিবাদ সভা করলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের নামে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের গনতান্ত্রিক অধিকার হরণ করছে, এরই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস এদিন এই মিছিল ও সভার আয়োজন করে। রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে এদিন বিকেলে আসানসোল শহরের এসবি গড়াই রোডের বুধা ময়দান থেকে শুরু হয়ে এই মিছিল হটন রোড হয়ে জিটি রোডের বাসস্ট্যান্ডে আসে। মিছিলে আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান, কাউন্সিলার, বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ও কর্মীরূ উপস্থিত ছিলেন। মিছিলে তৃণমূল কর্মীরা এসআইআর বাস্তবায়নের বিরুদ্ধে স্লোগান দেন।

মিছিল শেষে সভায় মন্ত্রী মলয় ঘটক বলেন, এসআইআর বাস্তবায়নের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস এই মিছিলের আয়োজন করেছে। বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম মুছে ফেলার চেষ্টা করছে। কারণ তারা জানে যে যদি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তাহলে বিজেপি জিতবে না। তাই, বিজেপির জয় নিশ্চিত করার জন্য এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।তিনি আরো বলেন, দুদিন আগে হওয়া বিজেপির পরিবর্তন যাত্রায় দশজনেরও কম লোক উপস্থিত ছিলেন। যারা এসেছিলেন তাদেরকে টাকা দিয়ে নিয়ে আসতে হয়েছিল। নেতারা সবাই বাইরের।

তিনি বলেন, গত বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে আব কি বার ২০০ পার, বলে ৭৭টি আসন জিতেছিলো। কিন্তু এবারের নির্বাচনে বিজেপি আসন ৩০টির নিচে নেমে আসবে। তার পাল্টা চ্যালেঞ্জ, এসআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ২৫০ র বেশি আসন পেয়ে চতুর্থ বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!