এসআইআরের প্রতিবাদে কুলটিতে তৃণমূল কংগ্রেসের বাইক র্যালি
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি বিধানসভায় কুলটি টাউন ১ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ একটি বাইক র্যালির আয়োজন করা হয়েছে। সংগঠনের সভাপতি রাহুল ঘোষালের নেতৃত্বে এই র্যালির আয়োজন করা হয়েছিল। রবিবার সকালে এই র্যালিটি ডিসেরগড় ইসিএল মাঠ থেকে শুরু হয়। উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় ও আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। র্যালিটি ডিসেরগড়, ঝালবাগান, কুলটি, বরাকর হয়ে নিয়ামতপুরে শেষ হয়।














রাহুল ঘোষাল বলেন, বিজেপি যেভাবে এসআইআর দাখিল করে বাংলার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে এই বাইক র্যালির আয়োজন করা হয়েছে। তিনি আরো অভিযোগ করেন, কুলটির বিজেপি বিধায়ককে গত পাঁচ বছরে কোথাও দেখা যায়নি। এখন নির্বাচন আসছে। তাই তিনি আবারও জনগণের মধ্যে যাচ্ছেন এবং মিথ্যা কথা বলে তাদের বোকা বানানোর চেষ্টা করছেন। এই কারণেই এই র্যালির আয়োজন করা হয়েছিল বলে দাবি তার।





