ভোট প্রচারে গিয়ে কড়া বাক্য বিনিময় বিজেপি নেত্রী অগ্নিমিত্রার সাথে পঞ্চায়েতের উপপ্রধান সিদান মন্ডলের
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ভোট প্রচারে গিয়ে কড়া বাক্য বিনিময় বিজেপি নেত্রী অগ্নিমিত্রার সাথে পঞ্চায়েতের উপপ্রধান সিদান মন্ডলের। জানানো হলো আসছি এবারে তৈরি থাকুন সত্যের পথে চলুন বললেন অগ্নিমিত্রা, জবাবে উত্তর দিলেন সিদান মন্ডল। মঙ্গলবার এমনই বিষয় লক্ষ্য করা গেল আসানসোল দক্ষিণ বিধানসভার বল্লভপুর পঞ্চায়েত এলাকায়। সোমবারই সিপিএমের প্রার্থী তালিকা ঘোষণার পরেই বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত হয় যেখানে প্রথম তালিকা তে পূর্বের জয়ী প্রার্থী অগ্নিমিত্রা পালের নাম আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী হিসেবে ঘোষিত হয়।














আর মঙ্গলবার সেই ভোটের নাম ঘোষণা পরই প্রার্থী অগ্নিমিত্রা পাল বিজেপির হয়ে প্রচার অভিযান শুরু করেছেন। এদিন তিনি বল্লভপুরের বিভিন্ন অংশের সাথেই বল্লভপুর হাট বাজারেও গেছেন যেখানে দক্ষিণের বিধায়িকা তথা বর্তমানে আসানসোল দক্ষিণের প্রার্থী অগ্নিমিত্রা ভোটারদের ভোট দানের আবেদন জানান। আর এই বিশেষ কর্মসূচির মাঝেই দেখা হয় এলাকারই প্রাক্তন প্রধান, তথা বর্তমানে উপপ্রধান তৃণমূল নেতা সিদান মন্ডলের সঙ্গে। সেখানেই সৌজন্য সাক্ষাৎ করেছেন উভয় দলের নেতা নেত্রী।
এই কর্মসূচির মাঝেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের শাসক দলকে সম্পর্কে তির্যক মন্তব্যে করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এদিন ভোট প্রচারের এই কর্মসূচির মাঝেই হাট বাজারের মধ্যেই এলাকার ভোটারদের ভোট দানের আবেদন করার সময়ই তৃণমূলের ওই নেতা, তথা বর্তমানে উপপ্রধান সিদান মন্ডল হাটতলাতেই হাট বাজার করার সময় প্রচার করতে থাকা বিজেপি নেত্রী কে লক্ষ্য করেন তাদের মধ্যে নমস্কার প্রতি নমস্কার করে সৌজন্য বিনিময়ও হয়। তবে এরই মাঝে কিছু তির্যক কথাবার্তা বাক্য বিনিময় করে একে অপরকে করা মন্তব্য করেন তারা।
উপপ্রধান তার বক্তব্যে দাবি করেন বিজেপি পরিচালিত বেশ কয়েকটি রাজ্য রয়েছে সেখানে কি হিন্দুদের বিতাড়িত করা হয়েছে, সেখানে কি হিন্দুদের সঙ্গে দুর্ব্যবহার হচ্ছে এমনই নানান প্রশ্ন করেন তিনি। একইসঙ্গে তাদের ভোট প্রচারের বিষয়েও কি রকম তারা এগিয়ে রয়েছে সে সম্পর্কেও জানান দেন। এদিকে অগ্নিমিত্রা পাল তার বক্তব্যে রাজ্যের তৃণমূল দলকে ভৎসনা করেন, তিনি দাবি করেন জলের জন্য রাজনীতি সব স্তরে রাজনীতি করে মানুষজনদের বঞ্চিত করছে তৃণমূল তাই বিজেপির সঙ্গে পথ চলার আহ্বান জানান তিনি। এখন দেখার দ্বিতীয় দফায় তিনি তার বিধানসভায় প্রার্থী হিসেবে কতটা মানুষজনের মনে জায়গা করে নিতে পারেন।

