DURGAPUR

দুর্গাপুরে অভিজাত রেস্তোরাঁর কিচেনের চিমনি থেকে হঠাৎ ধোঁয়া, চাঞ্চল্য

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় একটি অভিজাত রেস্তোরাঁর কিচেনের চিমনি থেকে হঠাৎ ঘন কালো ধোঁয়া বার হতে শুরু করে। বুধবার দুপুরে এর ফলে মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই শহরের ব্যস্ততম এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসতেই দ্রুত খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে।

সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন নিয়ে দমকলকর্মী এবং সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। তাদের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চিমনির ভেতরে জমে থাকা তেল বা ময়লা থেকে এই ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। তবে এই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *