ASANSOL

আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পরপর চারটি গাড়িতে ধাক্কা ট্রাকের, জখম বেশ কয়েকজন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের কাল্লা মোড় এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। জখম হন বেশ কয়েকজন। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন সন্ধ্যায় কাল্লা মোড় এলাকায় ১৯ নং জাতীয় সড়কের ট্রাফিক সিগন্যালে বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়ছিল। হঠাৎ, একটি ট্রাক দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনায় বেশ কয়েকটি গাড়ির চালক ও যাত্রীরা আহত হয়েছেন। সেইসব গাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়।

সঙ্গে সঙ্গে আসানসোল নর্থ ট্রাফিক গার্ড ওসি সঞ্জয় কুমার ভগতের নেতৃত্বে ট্রাফিক গার্ডের পুলিশ অফিসার, কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়াররা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের ওসি সঞ্জয় কুমার ভগত বলেন, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যালে বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। তাতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন আহত হন। আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরো বলেন, ট্রাকটি দুটি পিকআপ ট্রাক এবং দুটি ব্যক্তিগত বা প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের শারীরিক অবস্থা ঠিক আছে। এই ঘটনা নিয়ে এক চালক বলেন, আমি ধানবাদ থেকে আমার গাড়িতে মালপত্র বোঝাই করে সিগন্যালে দাঁড়িয়েছিলাম। এমন সময় হঠাৎ একটি ট্রাক এসে এক সঙ্গে বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। আমার ভাই, যে গাড়িটি চালাচ্ছিলেন, তিনিও আহত হয়েছেন। তিনি আরো বলেন, আমার গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার কারণে জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। বেশ কিছুক্ষনের মধ্যে ট্রাফিক গার্ডের চেষ্টায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!