আসানসোলে দেওয়াল লেখা নিয়ে উত্তেজনা, বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে বচসা, পরিস্থিতি সামলাতে পুলিশ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে নির্বাচনী আবহের মধ্যে দেওয়াল লেখা নিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে বচসার ঘটনা ঘটলো। ঘটনাটি ঘটেছে হিরাপুর থানার বার্নপুর রোডের ডোলি লজ এলাকায়। শনিবার সকালে গোটা বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ এলাকায় আসে। বিজেপির অভিযোগ, আসানসোল উত্তর বিধানসভা আসনে দলের প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের সমর্থনে বার্নপুর রোডের ডলি লজ এলাকায় দেওয়াল লেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাধা দেয়। পাল্টা বিজেপির দাবি, দলের কর্মীরা এদিন সকালে যে দেওয়ালটি লিখছিল সেটি আগে থেকেই বুক করা ছিল। তৃনমূল কংগ্রেস সেই দেওয়ালে জোর করে লেখার চেষ্টা করছে।এদিক সকালে দেওয়াল লেখার খবর পেয়ে এলাকায় আসেন আসানসোল পুরনিগমের ৫২ নং ওয়ার্ডের তৃনমূল কংগ্রেসের কাউন্সিলার মৌসুমি বসু। ঘটনাটি হিরাপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।














এই ঘটনার পরে দুদলের বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকেরা এলাকায় জড়ো হন। এরপর বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এলে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিতর্কে জড়িয়ে পড়েন। দুদলের কর্মী ও সমর্থকদের মধ্যে বাদানুবাদ হয়। কৃষ্ণেদু মুখোপাধ্যায় দাবি করেন, বাড়ির মালিকের অনুমতি নিয়েই দেওয়ালে এই লেখা হচ্ছিল। তিনি আরো বলেন, আগে এই দেওয়াল তৃণমূল লিখতো। কি এখন ঐ দেওয়ালের বিজেপির কার্যালয় করা হচ্ছে। তাই ঐ দেওয়ালটি না লেখার তৃণমূল কংগ্রেসকে বলা হয়েছিলো। তবু ওরা লিখতো। তাই আমরা দেওয়াল মালিকের কাছ থেকে দেওয়াল লেখার হন্য অনুমতি নিয়েছি। এর পাশাপাশি নির্বাচন কমিশনকেও জানানো হচ্ছে গোটা বিষয়টি।
এদিকে তৃতীয় কংগ্রেসের কাউন্সিলার মৌসুমী বসু, এই দেওয়ালে দীর্ঘদিন দলের তরফে লেখা হয়ে আসছে। এই বছর এই দেওয়াল ২০৩১ পর্যন্ত বুকিং করা হয়েছে। এর আগে চুনকাম করা হয়েছিলো। কিন্তু তাতে গুটকা ও পানের পিক ফেলে নোংরা করা হয়। তাই দলের কর্মীরা ঐ দেওয়াল বৃহস্পতিবার নতুন করে চুনকাম করে। এদিন দলের প্রার্থী মলয় ঘটকের নাম লেখার কথা ছিলো। কিন্তু জানতে পারি, সকাল থেকে বিজেপি কর্মীরা তাদের প্রার্থীর নাম লিখছে৷ তিনি আরো বলেন, মলয় ঘটককে গোটা বিষয়টি বলা হয়েছে। দলের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ জানায়, দেওয়াল লেখা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিলো। দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।

