কুলটিতে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টালো কয়লা ভর্তি ট্রাক
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার অন্তর্গত চৌরঙ্গি ফাঁড়ি এলাকার ১৯ নং জাতীয় সড়কে ডুবুরডিহি কল্যাণেশ্বরী রোডে একটি কয়লা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে।জানা গেছে, শুক্রবার রাতে ট্রাকটি ১৯ নং জাতীয় সড়ক ধরে কল্যাণেশ্বরীর দিকে যাচ্ছিল। হঠাৎ ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ট্রাকের চাকা রাস্তার পাশের একটি নর্দমায় আটকে যায়।














সৌভাগ্যবশতঃ, এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে নর্দমার পাশপ দোকানের সামনের একটি ছাউনি এবং একটি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে কুলটি থানা ও ট্রাফিক গার্ড পুলিশ এলাকায় আসে। শনিবার সকালে ক্রেন দিয়ে ট্রাকটিকে তুলে নিয়ে যাওয়া হয়।পুলিশ জানায়, ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই ঘটনাটি ঘটেছে।

