আসানসোলে নাকা পয়েন্ট পরিদর্শনে মহকুমাশাসক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে নাকা পয়েন্ট করা হয়েছে। সেই সব নাকা পয়েন্টে গাড়ি তল্লাশি করা হচ্ছে। সেই তল্লাশিতে দেখা হচ্ছে, গাড়ি করে অবৈধ বা বেআইনি কিছু নিয়ে যাওয়া হচ্ছে কি না। শনিবার সকালে আসানসোলের এসডিও বা মহকুমাশাসক ( সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের কাল্লা মোড় ও জুবিলি মোড়ে নাকা পয়েন্ট পরিদর্শন করেন।














তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এই প্রসঙ্গে এসডিও বলেন, নির্বাচনকে সামনে রেখে আসানসোল মহকুমার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে নাকা পয়েন্ট করে চেকিং করা হচ্ছে। নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নাকা পয়েন্ট চালু থাকবে।

