বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম বর্ধমানে ২৩ টি চেকপোস্টে কড়া নজরদারি , কুলটিতে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারের পরিদর্শন
বেঙ্গল মিরর, কুলটি, কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় নির্বাচন হতে আর ঠিক বাকি একমাস। পশ্চিম বর্ধমান জেলায় নয়টি বিধানসভায় আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণ হবে। এই ভোটকে মাথায় রেখে নির্বাচনের সবরকম প্রস্তুতি জোরদার করা হয়েছে।১৯ নংজাতীয় সড়কে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে কুলটি থানা এলাকার ডুবুরডিহি চেকপোস্টে নাকা পয়েন্ট করা হয়েছে।শনিবার সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার প্রনব কুমার ডুবুরডিহি আন্তঃরাজ্য চেকপয়েন্ট পরিদর্শন করেন।














তিনি সেখানে দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা বলেন ও বৈঠক করেন। পরে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকার মধ্যে ২৩টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সেই চেকপোস্টে কড়া নজরদারি রয়েছে। সব ধরনের গাড়িতে নাকা চেকিং করা হচ্ছে। সব চেকপোস্ট নিয়মিত পরিদর্শন করা হচ্ছে।তিনি আরো বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য এই বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

