ভোট প্রচারের মধ্যেই সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ভোট প্রচারের মধ্যেই দুর্গাপুরে দলবদল হলো। দুর্গাপুর নগর নিগমের ১১ নম্বর ওয়ার্ডের কুড়ুরিয়াডাঙ্গা এলাকায় রবিবার সকালে এক রাজনৈতিক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের সেই কর্মসূচিতে বিরোধী দল সিপিএম ও বিজেপি ছেড়ে বেশ কিছু কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন।














বিদায়ী মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের হাত থেকে এলাকার নেতা উজ্জ্বল বাউরি সহ একাধিকজন তৃণমূলের দলীয় পতাকা নিয়ে দলবদল করেন। এউ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত।দলবদলকারীরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় সামিল হতেই আমরা বিরোধী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।

