RANIGANJ-JAMURIA

জামুড়িয়ায় বৈঠক শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত আইএসএফ কর্মী, কাঠগড়ায় তৃণমূল, উত্তেজনা, শুরু রাজনৈতিক চাপানওতোর

বেঙ্গল মিরর, জামুড়িয়া ও আসানসোল, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* দলের বৈঠক শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন আইএসএফ কর্মী। হামলা চালিয়ে আইএসএফ কর্মীকে মারধর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। সাহেব আলি মন্ডল নামে রক্তাক্ত ঐ আইএসএফ কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানওতোর। এই হামলার অভিযোগের তীর শাসক দল আশ্রিত দুষ্কৃতিদের দিকে। যদিও শাসক দলের তরফে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

সোমবারের এই ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়া বিধানসভার জামুরিয়া থানার রাখাকুরিয়া এলাকায়।আইএসএফের জামুড়িয়ার কনভেনার জামশেদ আলম শা বলেন, দলের নেতা ও কর্মীরা এদিন একটি নির্বাচনী বৈঠক ছিল। সেই বৈঠক থেকে বাড়ি ফিরছিলেন সাহেব আলি মন্ডল। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা ঐ আইএসএফ কর্মী রাস্তা আটকে তাকে কুড়ুল দিয়ে আঘাত করা হয়। তাতে মাথায় মারাত্মক জখম হয় সে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়ছে।

ঘটনার খবর সঙ্গে সঙ্গে জানানো হয় জামুরিয়া থানায়। জামুরিয়া থানার পুলিশের গাড়িতেই তাকে চিকিৎসার জন্য আনা হয় আসানসোল জেলা হাসপাতালে। আক্রান্ত ঐ আইএসএফ কর্মী বলেন, বৈঠক থেকে বাড়ি ফিরছিলাম। তখন কুড়ুল দিয়ে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা। হামলাকারিদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আইএসএফের তরফে।এই হামলার ঘটনা ও মারধরের সঙ্গে তৃণমূল কোনভাবেই জড়িত নয় বলেই সাফ জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু। তিনি বলেন, কোথাও কোন কিছু ঘটনা ঘটলেই তাতে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। এমন তো হতে পারে, এলাকার বাসিন্দারা তাদের ক্ষুব্ধ। এদিকে, পুলিশ জানায়, ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!