KULTI-BARAKAR

অগ্নিমিত্রা পালের চপ ভাজার পাল্টা, গ্রামের মেলায় ঘুগনি খেয়ে প্রচারে কুলটির তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক

বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* যত দিন যাচ্ছে, ততই ভোট প্রচার নতুন নতুন মাত্রা পাচ্ছে। বলতে গেলে এখনই আসানসোলে এই ভোট প্রচার উৎসবের আমেজে চলে এসেছে।আসানসোল পুরনিগমের কুলটির ৭৪ নম্বর ওয়ার্ডের মিঠানি গ্রামে গত ২১ মার্চ থেকে শুরু হয়েছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্ম মহোৎসব ২০২৬। রামকৃষ্ণ দেবের জন্মোৎসব উপলক্ষে চলছে ২৪ প্রহর সংকীর্তন, সাংস্কৃতিক উৎসব আর গ্রামীণ মেলা। তা চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। আর বুধবার রাতে এই মেলাকেই জনসংযোগের একটা মাধ্যমে করে প্রচার সারলেন কুলটি বিধানসভার তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক।একেই বলে ” রথ দেখা আর কলা বেচা “!মেলায় মণিহারী থেকে খেলনা দোকান, সবার কাছে পৌঁছে গেলেন শাসক দলের প্রার্থী। সাধারণ মানুষের সঙ্গে আড্ডা, হাসি-ঠাট্টা ও সেলফিতে ধরা দিলেন একেবারে ঘরের মানুষ হিসেবে।তবে, প্রচারে এসে শুধু আড্ডা হলো এমনটা নয়। শাসক দলের প্রার্থী একইসাথে দিলেন কড়া রাজনৈতিক বার্তাও।

সম্প্রতি, আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ভোট প্রচারে বেরিয়ে চপ ভেজে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ ও কটাক্ষ করেছিলেন। এদিন তার পাল্টা জবাব দিলেন অভিজিৎ ঘটক। মেলায় নিজে খেলেন ঘুগনি। সঙ্গে থাকা কর্মীদেরও খাওয়ালেন।শাসক দলের প্রার্থী বলেন , চপ, ঘুগনি বা ফুচকাকে ব্যঙ্গ করাটা ঠিক নয়। বরং এইসব কিছু একটি শিল্প। এই মেলায় এইসব বিক্রি করে গ্রামের শত শত মানুষ রুটি-রুজির সংস্থান করেন। শ্রমজীবী মানুষের এই উপার্জনকে সম্মান জানিয়েই চলল অভিজিৎ ঘটকের ভোট প্রচার।মেলা ও রাজনীতি, দুটোকেই এক সুতোয় বেঁধে কুলটিতে নিজের মাটি শক্ত করার চেষ্টা চালালেন ঘাসফুল শিবিরের প্রার্থী।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!