POLL 2026

পশ্চিম বর্ধমানে নির্বাচন প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, শুরু ভোট কর্মীদের প্রশিক্ষণ, মহিলা বুথ ২৪৩ টি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত* পশ্চিম বর্ধমান জেলায় ২৩ এপ্রিলের প্রথম দফা নির্বাচনের জন্য প্রস্তুতি এই মুহুর্তে একে চূড়ান্ত পর্যায়ে। শুক্রবার সকালে আসানসোলে ডিএম বা জেলাশাসক কার্যালয়ের এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম। তিনি বলেন, ভোটগ্রহণের প্রস্তুতি পুরোদমে চলছে। জেলার নয়টি বিধানসভার ২,৫০৪টি বুথে কড়া নিরা ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বুথে কমপক্ষে চারজন ভোটকর্মী থাকবেন। প্রায় ১৪ হাজার ভোটকর্মী নিয়োগ করা হয়েছে। যার মধ্যে ৩০% রিজার্ভ ভোটকর্মী রাখা হয়েছে।জেলাশাসক আরো বলেন , যেসব ভোটকেন্দ্রে ভোটার ১,২০০-এর বেশি, সেইসব বুথে একটি করে অক্সিলারি বা অতিরিক্ত বুথ করা হবে। এমন বুথের সংখ্যা ৮৪টি। এই বুথের একটি প্রস্তাব জমা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। কমিশন থেকে অনুমোদন পাওয়া গেলে, পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার থেকে জেলায় ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রথম পর্বে (প্রথম প্রশিক্ষণ) রবিবারের মধ্যে শেষ হবে।এদিন এনআইটি দুর্গাপুরে ভোট কর্মীদের প্রশিক্ষণ হয়েছে। শনিবার আসানসোল ডিএভি স্কুলে আসানসোলের ভোট কর্মীদের প্রশিক্ষণ হবে।জেলায় মোট ২৪৩টি মহিলা পরিচালিত (পিঙ্ক) বুথ করা হবে। এছাড়াও জেলার নয়টি বিধানসভা কেন্দ্রে নয়টি মডেল বুথ স্থাপন করা হবে। এছাড়াও, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ভোটকর্মীদের দ্বারা একটি বিশেষ বুথ পরিচালিত হবে। এই বুথের ভোট কর্মীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাশাসক বলেন, ইতিমধ্যেই ইসিআইয়ের তরফে ভোটের কাজে থাকা সব ধরনের আধিকারিক ও কর্মীদের ছয় দফা নির্দেশিকা পাঠিয়েছে। তা ইতিমধ্যেই আরও, ইআরওদেরকে বলে দেওয়া হয়েছে। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী গোটা জেলায় প্রথম দফায় রুটমার্চ করেছে। স্পর্শকাতর বা ভালনারেবল জায়গায় বেশি করে কেন্দ্রীয় বাহিনী টহল দিয়েছে। আগামী দিনে আরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় আসবে।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!