আসানসোলে রামনবমী শোভাযাত্রায় সামিল শাসক ও বিরোধী দলের প্রার্থী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল শহরে রবিবার সন্ধ্যায় রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বেরোয়। শহরের বিভিন্ন এলাকা থেকে একাধিক শোভাযাত্রা বেরিয়ে হটন রোড হয়ে জিটি রোডে আসে। এদিনের শোভাযাত্রায় সামিল হন আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটক ও বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তাদের সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মীরা।














রামনবমী পুজোর উদ্যোক্তা শোভাযাত্রায় শ্রী রাম সহ একাধিক দেবদেবীর ছবি ও সুসজ্জিত ট্যাবলো রাখেন। এই শোভাযাত্রার জন্য আসানসোল শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিলো। জিটি রোড, হটন রোড সহ একাধিক রাস্তায় এদিন বিকেল চারটের পরে যান চলাচল বন্ধ ও নিয়ন্ত্রণ করা হয়েছিলো। রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছিলো কেন্দ্রীয় বাহিনীও।

