KULTI-BARAKAR

কুলটি বিধানসভার তৃণমূল প্রার্থীকে সমর্থন তিন সংগঠনের

বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা কেন্দ্র থেকে এবারের নির্বাচনে লড়াইয়ে থাকা তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে এগিয়ে এলো তিনটি সংগঠন। এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের তিনটি সংগঠন আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে সমর্থন করার জন্য একটি অরাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে অল ইন্ডিয়া বাউরি সমাজের রাজ্য সভাপতি গণেশ বাউরি বলেন , ভারত জাকাত মাঝি পরগণা মোহন, কনফেডারেশন অফ ওবিসি, এসসিএসটি ও মাইনোরিটি সেল অরাজনৈতিক সংগঠন।

এই সংগঠনগুলি সবসময় অরাজনৈতিক ভাবে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। কুলটি থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের তিনটি সংগঠন তাঁকে সমর্থন জানিয়েছে। এই বিষয়ে এদিন তিনটি সংগঠনের একটি সমর্থন পত্র প্রার্থীকে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বিজেপি একটি আম্বেদকর-বিরোধী দল। তাই আমারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।

কুলটি এলাকায় এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ বাস করেন। আমরা সকলেই অভিজিৎ ঘটককে সমর্থন করবো।এই প্রসঙ্গে অভিজিৎ ঘটক বলেন, তিনটি সংগঠন আমাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। তাতে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই সংগঠনের সদস্য ও এই সম্প্রদায়ের মানুষজনেরা বুঝতে পারছেন যে, কোন দল আসলে উন্নয়ন করে। কারা মানুষের পাশে সারা বছর থাকে।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *