BARABANI-SALANPUR-CHITTARANJAN

ডব্লুবিপিডিসিএলের কয়লাখনিতে বিক্ষোভ অবস্থানে বিজেপি প্রার্থী, একাধিক দাবি ও অত্যাচারের প্রতিবাদ

বেঙ্গল মিরর, জামুড়িয়া, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* চুরুলিয়ার চারটে স্কুল অন্যত্র সরানো, অজয় নদীতে বালি চুরি সহ একাধিক দুর্নীতি ও জয়নগরে ৭২ বিঘা গোচরণ ভূমি জোরপূর্বক দখলের প্রতিবাদ এবং কোলিয়ারিতে বেকার যুবকদের কাজ ও এলাকার মানুষের মৌলিক অধিকার রক্ষার দাবিতে মঙ্গলবার জামুরিয়া বিধানসভার চুরুলিয়া ডব্লিউবিপিডিসিএলের তারা কোল মাইনসে অবস্থান বিক্ষোভ পালন করলো বিজেপি।এদিন জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ বিজন মুখোপাধ্যায় দলের কর্মী ও সমর্থকদের নিয়ে চুরুলিয়া চৌধুরী পুকুর থেকে একটি মিছিল করেন। এর আগে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে বিজেপি প্রার্থী ও কর্মীরা পৌঁছান তারা কোল মাইনসে। সেখানেই দীর্ঘক্ষণ ধরে চলে অবস্থান বিক্ষোভ।

বিক্ষোভের বিজেপি প্রার্থী ছাড়াও সন্তোষ সিং , তাপস রায়, নিরঞ্জন সিং, ব্রিজমোহন পাসোয়ান সহ আরো অনেকেই ছিলেন। এদিনের বিক্ষোভ প্রসঙ্গে জামুড়িয়া বিধানসভার প্রার্থী ডাঃ বিজন মুখোপাধ্যায় বলেন , দীর্ঘদিন ধরে ডব্লুবিপিডিসিএলের অত্যাচারে অতিষ্ঠ জামুরিয়ার মানুষ। কোলিয়ারি কতৃপক্ষকে বারংবার বলার পরেও তারা কোনরকম কোন উন্নয়নমূলক কাজ এখানে করেননি। স্থানীয় ছেলেদের কাজ দেওয়া হয়নি। এছাড়াও নদী , পুকুর , কুয়োর জল দূষিত হয়ে পড়েছে। এছাড়াও অবাধে নদী থেকে বালি লুট করে নদীর চেহারায় বদলে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, পাশাপাশি মানুষের যে প্রাথমিক বুনিয়াদ হলো শিক্ষা। সেই শিক্ষা মন্দিরগুলি অর্থাৎ স্কুল আজ তুলে দিতে চাইছে তারা।

এছাড়াও বিজেপি প্রার্থী ডাঃ বিজন মুখোপাধ্যায় এদিনের অবস্থান বিক্ষোভ থেকে শিল্পাঞ্চলের পানীয় জলের সংকট এবং দূষণের কথাও তুলে ধরেন।তিনি বলেন, আমাদের আন্দোলন এই কারণেই যাতে মানুষ তার নিজস্ব অধিকার নিজে বুঝে নিতে ও ছিনিয়ে নিতে পারবেন। আমাদের বড় কোন দাবি নেই। খুব সামান্য দাবি রয়েছে আমাদের। যেগুলি আমরা ডব্লুবিপিডিসিএলের কাছে তুলে ধরেছি। আমরা দাবি সম্বলিত একটা ডেপুটেশন দিয়েছে। সেগুলি মানতেই হবে তাদেরকে। তা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব আমরা।

অন্যদিকে এই প্রসঙ্গে খনি কর্তৃপক্ষ বলে, তাদের যে সমস্ত দাবি গুলি ছিল সেই সব দাবি সম্বলিত ডেপুটেশন আমরা গ্রহণ করেছি। আমরা এই ডেপুটেশন সময় মতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেব। এই ব্যাপারে তারাই যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। এদিকে, বিজেপির ডাকা এই অবস্থান-বিক্ষোভ প্রসঙ্গে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক হরেরাম সিং বলেন , ওদের আর কিছুই করার নেই। ওরা শুধুমাত্র মিথ্যে প্রচার করে কিছু ভোট পেতে চাইছেন। হরেরাম সিং আরো বলেন, যেদিন থেকে ডব্লুবিপিডিসিএল চালু হয়েছে সেদিন থেকেই কতৃপক্ষ এলাকায় ডেভেলপমেন্টের কাজ করছেন। রাস্তাঘাট তৈরি করা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়ন করেছে। তার পাশাপাশি বিজেপি যে লোকাল কর্মসংস্থান হয়নি বলে অভিযোগ তুলছে সেটিও মিথ্যা বলে দাবি করেন হরেরাম সিং। তিনি বলেন কর্মসংস্থান ঐ অংশে হয়েছে এবং আগামী দিনেও আরো কর্মসংস্থান হবে। তবে বিধানসভা জুড়ে যে জল সংকট একটা রয়েছে সেই বিষয়টি স্বীকার করে নেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক হরেরাম সিং। আর এই জল সংকটের ছবিও কিছুদিনের মধ্যে ঘুচে যাবে বলে আশ্বাস দেন তিনি । হরেরাম সিংয়ের কথায় চুরুলিয়া এলাকায় গতবার জিতেছিলাম। এবারও জিতবো। সেখানে বিজেপি ও সিপিএম কোনো ফ্যাক্টর হবে না বলে দাবি তার। এদিনের বিজেপির এই অবস্থান-বিক্ষোভ থেকে যাতে কোনরকম কোন বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য কোলিয়ারি এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *