পুলিশ অবজার্ভার নিয়ামতপুর ফাঁড়ি এলাকার বুথ পরিদর্শনে
বেঙ্গল মিরর, প্রকাশ দাস : নির্বাচন কমিশনারের পুলিশ অবজার্ভার বি এল মিনা আজ মঙ্গলবার সকালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশকে সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন বুথের পরিদর্শন করা হলো। নিয়ামতপুর ধর্মশালা, লছিপুর ব্রহ্মচারী স্কুল, সহ একাধিক বুথে বুথে পরিদর্শন করা হলো।














যেখানে নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত অধিকারী মিহির কুমার দে , সহ ফাঁড়ির পুলিশ অধিকারীকগণ উপস্থিত ছিলো পুলিশ সূত্রে জানা যায় নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যেকটি বুথের পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে আগামী ২৩ এপ্রিল নির্বাচন তারই পরিপ্রেক্ষিতে এই পরিদর্শন সমস্ত বুথের পরিকাঠামো খতিয়ে দেখা হয়েছে

