ASANSOL

আসানসোল এসডিও অফিসে মনোনয়ন জমা মলয় ঘটকের এসআইআর করেও জিততে পারবে না বিজেপি

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* ঘড়ির কাঁটাকে নজরে রেখে বৃহস্পতিবার বেলা বারোটা বেজে কুড়ি মিনিটের আগেই আসানসোলে মহকুমাশাসক (সদর) বা এসডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটক। এসডিও তথা আসানসোল উত্তর বিধানসভার রিটার্নিং অফিসার বা আরওর হাতে তিনি মনোনয়ন পত্র তুলে দেন। তার সঙ্গে ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ অন্যান্যরা।

এক সাক্ষাৎকারে মলয় ঘটক বলেন, উন্নয়ন নিয়ে কি আর বলবো। মানুষের কাছে যাচ্ছি। তাদেরকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার অনুরোধ করছি। রাজ্য সরকার আসানসোলের জন্য যা উন্নয়ন করেছে, তা তো মানুষের চোখের সামনে রয়েছে। তারা সবকিছুই দেখতে পাচ্ছেন। আসানসোলে জেলা হাসপাতাল করা হয়েছে। নতুন ভবন হয়েছে।

ডিএম অফিস, সিপি অফিস হয়েছে। সিবিআই আদালত হয়েছে। এবার মানুষ বিচার করবেন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলে তিনি বলেন, এর উদ্দেশ্য সংখ্যালঘু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। তারা তা করেছে। তার প্রমাণ গোটা বাংলার মানুষেরা এখন দেখতে পাচ্ছেন। একইসাথে, মলয় ঘটকের দাবি, এই এসআইআর করেও বিজেপি জিততে পারবে না।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *