রঙিন মিছিল করে মনোনয়ন জমা দুর্গাপুরের তৃণমূলের প্রদীপ মজুমদার ও কবি দত্তর
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভার দুই তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার ও কবি দত্ত বিপুল কর্মী ও সমর্থকদের মধ্যে দিয়ে বুধবার তাদের মনোনয়নপত্র জমা দিলেন। এদিন সকালে বেলুন ও দলের পতাকায় সুসজ্জিত রঙিন মিছিল করে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তারা দুর্গাপুর মহকুমা শাসকের অফিসে পৌঁছান।











সেখানেই তারা আরওর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দাখিল করেন। শাসক দলের দুই প্রার্থীর মনোনয়ন ঘিরে এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ এবং দলীয় সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল।
প্রদীপ মজুমদার দুর্গাপুরের দুই কেন্দ্রেই জেতার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, জিতছে দুর্গাপুর, জিতছে বাংলা।



