ASANSOLKULTI-BARAKAR

হুডখোলা গাড়িতে মনোনয়ন জমা কুলটির তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটকের সঙ্গী উজ্জ্বল চট্টোপাধ্যায়

*বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটক বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দিলেন। এদিন সকাল এগারোটা কুলটির বরাকর থেকে এক বর্ণাঢ্য মিছিল বা রোডশোর মাধ্যমে মনোনয়ন জমা করার উদ্দেশ্য রওনা দেন তিনি। এই রোডশোতে চোখে পড়ার মত ভিড় ছিল কুলটি এলাকার দলের কর্মী ও সমর্থকদের সঙ্গে উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার তৃণমূলের নেতারা।

তবে এদিনের অভিজিৎ ঘটকের মনোনয়ন পত্র জমা দেওয়ার সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ ছবি ছিল হুডখোলা গাড়িতে প্রার্থীর সঙ্গে পাশে ছিলে কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। অভিজিৎ ঘটক উজ্জ্বল চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়েই আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে দুপুরে তার মনোনয়নপত্র জমা দেন।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ ঘটক বলেন, প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছি। কুলটির মানুষ এবারে চাইছেন যে, সেখানে ঘাসফুল ফুটুক।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *