PANDESWAR-ANDAL

দোকানে আগুন, আতঙ্ক এলাকায়

বেঙ্গল মিরর।সার্থক কুমার দে, অন্ডাল : দোকানে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো ব্যবসায়ী মহলে । শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে অন্ডাল নর্থ বাজার এলাকায় । এদিন ভোররাতে নর্থ বাজার কবিরাজ গলিতে একটি কাপড়ের দোকান ও গোডাউনে আগুন লাগার ঘটনাটি ঘটে ।‌ ওই বাজারের ডেকোরেটারস দোকানের এক কর্মচারী লক্ষ্য করেন পাশের কাপড়ের দোকানের জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে । বিষয়টি তিনি অন্যদের জানালে স্থানীয়রা সেখানে ছুটে আসেন । কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দোকান লাগোয়া গোডাউনেও ।

খবর দেওয়া হয় দমকল দপ্তরকে । দমকলের একটি গাড়ি আসে । কিন্তু মূল রাস্তা থেকে দোকানটির দূরত্ব বেশি হওয়ায় আগুন নেওয়াতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের । বেশ কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে । তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি । শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের ।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *