ASANSOLKULTI-BARAKAR

ভোটের আগে কুলটিতে দলবদল বামেদের দুই সংগঠন ছেড়ে তৃণমূলে যোগ

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* কুলটি বিধানসভার নিয়ামতপুর ৬০নম্বর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রবিবার প্রায় ১৫ জন ডিওয়াইএফআই ও এসএফআই ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন দলীয় ঝান্ডা তুলে দিয়ে দলে তাদেরকে স্বাগত জানান কুলটির প্রার্থী অভিজিৎ ঘটক।তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া অনিকেত মণ্ডল বলেন , আমি সংগঠনে উচ্চ পদে থাকলেও আমাকে কোন কাজ করতে দেওয়া হতো না। তিনি এসএফআই নেতৃত্বর বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলে বলেন, যে কারণে আমি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলাম।

তবে অনিকেত ব্যাখ্যা করেন যে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বেশিদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকতে পারছিলাম না। তাই এদিন আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। শাসক দলে যোগদানকারীরা বলেন , মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করেছেন, তা দেখে আমরা এই উন্নয়ন কাজের অংশ হতে চান। তাই এদিন আমরা তৃণমূল কংগ্রেসে এলাম। এই প্রসঙ্গে অভিজিৎ ঘটক বলেন , যে কোন আন্দোলনের ভবিষ্যৎ হলো তরুণরা। আমি খুব খুশি এদিন এতজন তরুণ একসঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি বলেন , এর ফলে কুলটিতে দলের সংগঠন খুবই শক্তিশালী হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *