ASANSOL

ভোটের প্রচার জনসভা করতে আগামী ৯ এপ্রিল আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রথম দফায় আগামী ২৩ এপ্রিল নির্বাচনের জন্য পশ্চিম বর্ধমান জেলা সহ গোটা রাজ্য জুড়ে জোরকদমে প্রচার চলছে। প্রথম দফার নির্বাচনের জন্য সোমবারই ছিলো মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।এরইমধ্যে, বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট মন্ত্রী ও নেতাদের যাতায়াত শুরু হয়েছে।আগামী ৯ এপ্রিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসানসোলে দলের প্রার্থীদের সমর্থনে প্রচার করতে আসছেন।বিজেপি সূত্রে জানা গেছে, আসানসোল পোলো গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা হবে।

তারজন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। জনসভার ছাউনির জন্য মেটালের হ্যাঙ্গার লাগানোর কাজ শুরু হয়েছে। সোমবার পোলো গ্রাউন্ডে দলের কর্মী ও সমর্থকদের নিয়ে আসেন বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ।এর আগে রবিবার পোলো গ্রাউন্ডে এসে গোটা বিষয়টি খতিয়ে দেখেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য। নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেছেন পুলিশ আধিকারিকরা।স্বাভাবিক ভাবেই, আসানসোলের বিজেপি নেতা ও কর্মীরা প্রধানমন্ত্রীর জনসভার দিকে তাকিয়ে আছেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *