মলয় ঘটককে ভোট দেওয়ার আহ্বান আসানসোলে আইনজীবীদের মিছিল
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের পক্ষ থেকে প্রচার করা হয়। এদিন লিগ্যাল সেলের আসানসোল ইউনিটের ডাকে আসানসোল আদালতের আইনজীবীদের একটি মিছিল হয়। সেই মিছিলে আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটক ছিলেন। আইনজীবীদের এই মিছিল আসানসোল আদালত চত্বর থেকে শুরু হয়ে আশপাশের এলাকা ঘোরে। মিছিল থেকে আইনজীবীরা মলয় ঘটককে ভোট দেওয়ার আহ্বান জানান।















