ASANSOL

দুই কেন্দ্রের প্রার্থীদের কাছে বনিকসভা ” ফসবেকি”র আবেদন আসানসোলে নির্ভয়ে ভোটদান ও যানজট মুক্ত শহরের দাবি ব্যবসায়ীদের

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহাওয়া যত ঘনীভূত হচ্ছে, ততই বিভিন্ন সংগঠন তাদের দাবি তুলছে। দক্ষিণবঙ্গের অন্যতম বড় বনিকসভা ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ফসবেকি নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এবং শহরের নাগরিক সমস্যা সমাধানে জোরালো দাবি জানিয়েছে।

পাশাপাশি বনিকসভার তরফে সমস্যা ও দাবি সামনে এনে আসানসোল উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের কাছে আবেদনও জানানো হয়েছে।বনিকসভার তরফে সভাপতি শচীন্দ্র নাথ রায় বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হল প্রতিটি ভোটারের নির্ভয় ও স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার। কোনো ভয় বা বাধা ছাড়াই সবাই যেন ভোটকেন্দ্রে পৌঁছতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

প্রশাসনকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, একইসঙ্গে ফসবেকি আসানসোলের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান দাবি করেছে। সংগঠন জানিয়েছে, শুধু নির্বাচন নয়, শহরের সামগ্রিক উন্নয়ন, উন্নত রাস্তা, সুষ্ঠু যানবাহন ব্যবস্থা ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা একান্ত জরুরি। এগুলো সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অপরিহার্য।বনিকসভার বক্তব্য, এবারের নির্বাচনে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি উন্নয়ন ও নাগরিক সুবিধার প্রশ্নও সমান গুরুত্ব পাওয়া উচিত।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *