বুকিংয়ের পরেও মিলছে না সিলিন্ডার আসানসোলে গ্যাস এজেন্সির সামনে গ্রাহকদের বিক্ষোভ
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আবারও বুধবার আসানসোলে জিটি রোডে এলআইসি অফিসের কাছে এইচপি গ্যাস এজেন্সির সামনে গ্যাস এজেন্সির গ্রাহকরা বিক্ষোভ দেখান। যাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারা বলেন, গ্যাস বুক করার প্রায় এক মাস হয়ে গেছে। মোবাইলে সিলিন্ডার ডেলিভারির মেসেজ চলে এলেও আমরা এখনও বাড়িতে সিলিন্ডার পাইনি। এর আগেও বেশ কয়েকবার এই গ্যাস এজেন্সির গ্রাহকরা এই নিয়ে বিক্ষোভ দেখিয়ে জিটি রোড অবরোধ করেছিলেন। কিন্তু তারপরেও এজেন্সি গ্রাহকদের সুবিধার কথা ভাবেনি বলে অভিযোগ।














গ্রাহকরা সিলিন্ডার পেতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর প্রতিবাদে এদিন গ্যাস এজেন্সির গ্রাহকরা আবারও বিক্ষোভ দেখান। তারা এজেন্সির কর্মীর কাছে জানতে চান কবে তাদের গ্যাস সরবরাহ করা হবে? কিন্তু তিনি কোনো নির্দিষ্ট তারিখ বলতে পারেননি। তিনি বলেন, সরবরাহ চালু হলেই তাদের গ্যাস দেওয়া হবে। কিন্তু তার এই উত্তরে সন্তুষ্ট না হয়ে ব্যাপক বিক্ষোভ দেখানো শুরু করেন। গন্ডগোলের খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।

