ASANSOL

পশ্চিম বর্ধমানের ৯টি আসনে ৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, শেষ দিনে মুকুল উপাধ্যায় সহ ৬ জন সরে দাঁড়ালেন

বেঙ্গল মিরর, আসানসোল ও দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার ৯টি বিধানসভা আসনে ঠিক কত জন প্রার্থী নির্বাচনের লড়াইয়ে থাকলেন তা বৃহস্পতিবার রাতে স্পষ্ট হলো। এদিন ছিলো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে এদিন ছয়জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তাই এখন মোট ৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, জেলার সব আসনেই সরাসরি চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।দুর্গাপুর পশ্চিম বিধানসভা আসনে সর্বাধিক সংখ্যায় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে ১৪ জন প্রার্থী লড়ছেন। এর পরেই রয়েছে আসানসোল উত্তর আসন। এই আসনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যা উভয় আসনের লড়াইকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে।

যেসব প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন তাদের মধ্যে রয়েছেন আসানসোল উত্তর থেকে মহঃ রিজওয়ান, আসানসোল দক্ষিণ থেকে সঞ্জিত কুমার যাদব, দুর্গাপুর পূর্ব থেকে নিয়াজ আহমেদ খান, রানিগঞ্জ থেকে গোপাল আচার্য, বারাবানি থেকে মুকুল উপাধ্যায় এবং কুলটি থেকে আম জনতা ইউনিয়ন পার্টির তাহির খান।জেলার সব আসনে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি, বাম ও কংগ্রেসের প্রার্থীদের লড়াই হবে।এদিন মনোনয়ন প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হওয়ায়, সমস্ত রাজনৈতিক দল ও প্রার্থীরা এখন পুরোদমে প্রচারে ব্যস্ত। ইতিমধ্যেই, বৃহস্পতিবারই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করেন। প্রথম দফায় দুটি ও একটি সভা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় সভা করেছেন। আগামী ১২ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আসানসোলে সভা করতে আসার কথা।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *