রানীগঞ্জে ইনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অতর্কিত অভিযান
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ভোরের আলো ফোটার আগেই রানীগঞ্জ শহরের জাতীয় সড়কের ধারে এমএসবি রোডের শিশুবাগান মোড় এলাকায় চালের ব্যবসায়ীর বাড়িতে চারটি গাড়িতে করে সেন্ট্রাল ফোর্সের বিশাল টিম নিয়ে ৪-৫ জনের ইনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অতর্কিত অভিযান শুরু হয়েছে এই দীর্ঘ প্রাচীন চাল ব্যবসায়ী অজয় কয়াল এর বাড়িতে। জানা গেছে এই ব্যবসায়ী শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতে তাদের চাল ব্যবসা নয় বিদেশেও বেশ কয়েকটি দেশে তাদের চাল রপ্তানি তারা করে থাকে, এই চাল ব্যবসা নিয়ে বেশ কয়েক দফায় নাগাল্যান্ড সহ অন্য কয়েকটি অংশের ব্যবসায়ীদের সঙ্গে হোক তাদের যোগাযোগ সূত্র লক্ষ্য করা গেছে, অনুমান করা হচ্ছে সেই চাল ব্যবসায়ীর আর্থিক কোন লেনদেনের কারণে এ ধরনের অভিযান চালানো হতে পারে।














তবে কি কারনে এই অতর্কিত অভিযান সে সম্পর্কে এখন সঠিক কোন তথ্য উঠে আসেনি। জানা গেছে এই ব্যবসায়ীর প্রায় পাঁচ থেকে ছটি খাদ্য সরবরাহ করার সংস্থা রয়েছে যা তাদের কয়েক ভাই মিলে চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। এই ব্যবসায়ী তাদের পুরনো চালের ব্যবসার সূত্র ধরেই এই ব্যবসা রানীগঞ্জে দীর্ঘদিন ধরেই করে চলেছেন বলে জানা গেছে। সকাল পাঁচটা থেকে চারটি গাড়ি করে এনফোর্সমেন্ট ডাইরেক্টর এর বিশেষ টিম সিআইএসএফকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে ও বেশ কয়েকটি অংশে অভিযান চালাচ্ছেন বলে জানা গেছে।

